Welcome To Bir Uttam Shaheed Samad School & College, Rangpur.
রংপুর সেনানিবাসের অভ্যন্তরে ‘‘শহীদ মোস্তফা নগর’’ আবাসিক এলাকায় রংপুর ক্যান্টনমেন্ট বোর্ড এর সার্বিক তত্ত্বাবধানে ১৯৯৫ সালের ১ জানুয়ারি থেকে ক্যান্টনমেন্ট বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক কার্যক্রম শুরু হয়। ৪ ভাদ্র ১৪০১ বঙ্গাব্দ, ১৯ আগস্ট ১৯৯৪ সালে তৎকালীন মাননীয় স্টেশন কমান্ডার ও সভাপতি ক্যান্টনমেন্ট বোর্ড, কর্নেল সৈয়দ আনোয়ারুল জাকির, পিএসসি মহোদয় বিদ্যালয়ের মূল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পরবর্তীতে ২০০১ সালে তৎকালীন মাননীয় স্টেশন কমান্ডার ও সভাপতি ক্যান্টনমেন্ট বোর্ড, আ.জ.ম বজলুল হক মহোদয়ের অনুমতিক্রমে ২০০১ সালের ১ জানুয়ারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত চালু করা হয়। বিদ্যালয়টি অষ্টম শ্রেণি পর্যন্ত চালু থাকায় ৯ম শ্রেণিতে ভর্তির জন্য সেনানিবাসে কর্মরত অভিভাবকবৃন্দ তাঁদের সন্তানদের পড়ালেখার জন্য নিরুপায় হয়ে অন্য বিদ্যালয়ের দ্বারস্থ হতেন।
এর ফলে বিশেষ করে ছাত্রী অভিভাবকগণ গভীর উদ্বেগ-উৎকন্ঠায় দিনাতিপাত করতেন। এ সকল অসুবিধার কথা বিবেচনা করে তৎকালীন স্টেশন কমান্ডার ও সভাপতি ক্যান্টনমেন্ট বোর্ড, রংপুর সেনানিবাস কর্নেল এম.এইচ সালাউদ্দিন মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় ০১/০১/২০০৫ তারিখ হতে বিদ্যালয়টিকে ৯ম...
Read More